বৃষ্টির পর আজ ঢাকার বাতাস মাঝারিমানের

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৮-২৪ ০৯:২১:১৪


বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে দিন বাড়ছে বায়ুদূষণ। এমন অবস্থায় বৈশ্বিক সূচকে বায়ুদূষণের তালিকায় আজ সোমবার বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ২০তম। যার বায়ুমান স্কোর ৮০। সকালে বৃষ্টির পর বাতাসের এই অবস্থার মানকে মাঝারিমানের বলা হয়।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী বিশ্বে বায়ুদূষণের তালিকায় ১৮৯ স্কোর নিয়ে দূষণের শীর্ষে রয়েছে মালয়েশিয়ার শহর কুচিং।

যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। ১৭০ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। ১৬০ স্কোর নিয়ে  তৃতীয় অবস্থানে উঠে এসেছে উগান্ডার রাজধানী কাম্পালা। এর পরের অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, ইরাকের বাগদাদ, পাকিস্তানের লাহোরের মতো শহরগুলো দূষণে ওপরের দিকে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।

এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

এনজে