ব্লক মার্কেটে লেনদেন ২৫ কোটি টাকার

সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-০৮-২৫ ১৫:০৯:২১


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২১ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ১৪ লাখ ১৫ হাজার ৮৯৬ টি শেয়ার ৫৯ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৫ কোটি ৯৩ লাখ টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সাউথইস্ট ব্যাংকের ৬ কোটি ৬ লাখ টাকার, দ্বিতীয় স্থানে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫ কোটি ৫৯ লাখ টাকার ও তৃতীয় স্থানে শার্প ইন্ড্রাস্ট্রিজের ২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

এসকেএস