সাপ্তাহিক লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাষ্ট্রিজ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৮-২৯ ১০:১৯:৫৪


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাষ্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৬ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.৪৩ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা সায়হাম টেক্সটাইলের ১৯ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৪৬ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা রানার অটোমোবাইলসের ১৪ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৫০ শতাংশ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-  ফার কেমিক্যালের ১৩ কোটি৭১ লাখ ৮০ হাজার টাকা , এমএল ডাইংয়ের ১২ কোটি ৭১ লাখ টাকা , লাভেলোর ১১ কোটি ৩৩ লাখ টাকা , বেক্সিমকোর ১১ কোটি ২৩ লাখ ৯০ হাজার টাকা , ব্র্যাক ব্যাংকের ১০ কোটি ৮৭ লাখ ২০ হাজার টাকা , প্যারামাউন্ট টেক্সটাইলের ১০ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা এবং সামিট এলাইয়েন্স পোর্টের ৯ কোটি ৫০ লাখ ৫০ হাজার টাকার লেদেন হয়েছে।

 

এসকেএস