ইসলামিক ফাইন্যান্সে এমডি নিয়োগ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৮-৩১ ১০:৪৬:৫৯


পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত এবং ২৫ আগস্টের  চিঠির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের পরবর্তী অনুমোদনের প্রেক্ষিতে, মোহাম্মদ খোরশেদ আলমকে ৩০ আগস্ট ২০২৬ তারিখ থেকে কার্যকরভাবে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এসকেএস