মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তার শেয়ার হস্তান্তরের ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৮-৩১ ১২:৩৩:০০
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উদ্যোক্তা মো. নাসিরউদ্দিন চৌধুরী তার মালিকানাধীন শেয়ার ছেলে ও দুই মেয়েকে উপহার হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে ,নাসিরউদ্দিন চৌধুরী তার ছেলে ও দুই মেয়ের মধ্যে সমানভাবে এসব শেয়ার ভাগ করে দেবেন। এর মধ্যে ছেলে ফারিস নাসির চৌধুরী পাবেন ৬৫ লাখ শেয়ার। এ ছাড়া তার মেয়ে অর্থী ফারিয়াহ চৌধুরী পাবেন ৬৫ লাখ শেয়ার। অন্য মেয়ে ওভি ফারাহ চৌধুরীও পাবেন ৬৫ লাখ শেয়ার। তারা সবাই মার্কেন্টাইল ব্যাংকের সাধারণ শেয়ারধারী।
তিনজনের প্রত্যেকে ৬৫ লাখ করে মোট ১ কোটি ৯৫ লাখ শেয়ার উপহার হিসেবে পাবেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে এসব শেয়ার হস্তান্তর করা হবে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













