লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৮-৩১ ১৪:৪৩:১১


সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৩২ কোটি ৮৫ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সায়হাম কটনের লেনদেন হয়েছে ১৯ কোটি ৮৮ লাখ ৭৬ হাজার টাকার।

১৬ কোটি ৫৪ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি, শমরিতা হসপিটাল লিমিটেড, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি এবং এম.এল. ডাইং লিমিটেড।

 

এসকেএস