বিশ্ববাজারে ফের বেড়েছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-০১ ১৩:৪৪:০৯


বিশ্ববাজারে ফের বেড়েছে অপরিশোধিত তেলের দাম। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও ১০০ ডলারের পথে ছুটছে।

আজ মঙ্গলবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম এক শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৯১ ডলার ছাড়িয়েছে। এর আগের দিনও ব্রেন্টের দাম ২ দশমিক ৫ শতাংশের বেশি বেড়েছিল।

মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১১টায় নভেম্বরে সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৪৪ ডলার। এর আগে সোমবার বাজার বন্ধের সময় এর দাম ছিল ৮৮ ডলারের কিছু বেশি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এক মাসের বেশি সময় পর আবারও হামলা-পাল্টা হামলা শুরু হওয়ায় তেলের বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।

এনজে