দর বৃদ্ধির শীর্ষে ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-০১ ১৬:০২:৩৩
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৮২ শতাংশ। ফান্ডটি ৩৩৬ বারে ২৪ লাখ ৯১ হাজার ৪৯৭ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮৯ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৮২ শতাংশ। ফান্ডটি ২৬১ বারে ২৮ লাখ ৭৭ হাজার ৭৮৩ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৪ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৮২ শতাংশ। ফান্ডটি ২১৩ বারে ১৩ লাখ ৪৬ হাজার ৩১৮ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.৫৭ শতাংশ, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.৮৩ শতাংশ, গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৭.৩২ শতাংশ ও আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.৮২ শতাংশ ইউনিট দর বেড়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














