বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০৮ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-১১ ১১:৪৬:১৩
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলার ছাড়িয়েছে।
এ বিষয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ০৫ ডলার বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৮ দশমিক ৬৮ ডলারে দাঁড়ায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ৯৫ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৪৫ ডলারে লেনদেন হয়।
রয়টার্স জানায়, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে একের পর এক হামলার ফলে জ্বালানি সরবরাহ দীর্ঘ সময়ের জন্য ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে তেলের দাম মে মাসের মাঝামাঝির পর প্রথমবারের মতো ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে থাকবে।
এদিকে বৃহস্পতিবার ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয় ধরনের তেলের দামই ৬ শতাংশের বেশি বেড়েছিল।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














