রাবিতে জুলফিকার মতিনের জন্মদিনে চিহ্নের প্রকাশনা উৎসব

প্রকাশ: ২০১৭-০৭-২৫ ১০:১৭:২৪


রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কবি জুলফিকার মতিনের ৭১তম জন্মদিনে ‘বাঙালী মুসলমান ও তার মন’ শীর্ষক বুকলেটের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ কলা ভবনের ১৫০নং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. সনৎ কুমার সাহা, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মুহম্মদ নুরুল্লাহ্, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গাজী মো. মাহবুব মোর্শেদ ও তরুণ লেখক নাসিমুজ্জামান সরকার। স্বাগত বক্তব্য দেন বাংলা বিভাগের অধ্যাপক ও চিহ্ন প্রধান শহীদ ইকবাল। পরে ড. হাসান রাজার ধ্রুপদী বাঁশি বাজানোর মধ্য দিয়ে আলোচনাসভা শেষ হয়।

সানবিডি/রাবি/হৃদয়/এসএস