ব্লক মার্কেটে লেনদেন ১৪ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-২০ ১৫:২২:৫১


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৪ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৪৩ লাখ ৯৯ হাজার ৫৬৫টি শেয়ার ৬৩ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৪ কোটি ১০ লাখ ৪৭ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ট্রাস্ট ব্যাংকের ৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার  টাকার, দ্বিতীয় স্থানে জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ২ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার টাকার ও তৃতীয় স্থানে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১ কোটি ৩৩ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

এসকেএস