সূচকের পতনে ১ ঘণ্টায় লেনদেন ২৮৮ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-২১ ১১:১২:০১


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৮৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১১৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১৪ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭১ টির, দর কমেছে ১৩০ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮২ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৮৮ কোটি ৫৯ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৮৬০ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪১ টির, দর কমেছে ৩০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১১ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৩ কোটি ৮ লাখ টাকা।

এসকেএস