রাবি ক্যারিয়ার ক্লাবের পঞ্চম কার্যনির্বাহী কমিটি ঘোষণা
প্রকাশ: ২০১৭-০৭-২৭ ১৯:১১:২৩
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (আরইউসিসি) চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী ‘চতুর্থ আরইউসিসি ক্যারিয়ার উৎসব-২০১৭’ অনুষ্ঠানের শেষ দিনে সংগঠনটির পঞ্চম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে
কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সমাজকর্ম বিভাগের সভাপতি ড. ছাদেকুল আরেফিন মাতিন এ কমিটি ঘোষণা করেন।
পঞ্চম নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে ম্যানেজমেন্ট স্টাডিস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহিনুর আহমেদ শাকিল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে মার্কেটিং বিভাগের চতুর্থ বষের শিক্ষর্থী আরিফুল ইসলাম। এ সময় অন্যান্য সদস্যের নামও ঘোষণা করা হয়।
দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘পায়োনিয়ার অফ ইওর ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে রাবি ক্যারিয়ার ক্লাবের সদ্য বিদায়ী সভাপতি কাজি মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাবি উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা। আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, বাংলাদেশ ব্যাংকের সহকারী ডিরেক্টর নাজমুল হুদা ও ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের এইচ আর ম্যানেজার বায়েজিদ হায়দার।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, ছাত্র উপদেষ্টা মিজানুর রহমান ও ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা ড. ছাদেকুল আরেফিন মাতিন , অদ্যাপক ড. মনিমুল হক, অধ্যাপক মুহাম্মদ ইমরান হুসেন, অধ্যাপক কে. এম. সাব্বির হাসান এবং সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ।
সানবিডি/রাবি/হৃদয়/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













