রাবির ছাত্রী হলের গণরুমে চুরি

প্রকাশ: ২০১৭-০৭-২৯ ১৮:৫১:৫১


Rabiরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রোকেয়া হলের গণরুম থেকে মোবাইল ও টাকা চুরির ঘটনা ঘটেছে। শনিবার ভোর রাতে এ চুরি সংঘটিত হয় বলে জানিয়েছে ভুক্তভোগী ছাত্রীরা।

শিক্ষার্থীরা জানায়, হলের বকুল, মৈত্রী ও রংধনু ডরমেটরি থেকে কে বা কারা ১০-১২টা ব্যাগ নিয়ে গিয়ে ওয়াশরুমে ফেলে রাখে। সকালে শিক্ষার্থীরা ডরমেটরির ওয়াশরুমগুলোতে গিয়ে ব্যাগগুলো দেখতে পায়। সবাইকে ডাকাডাকি করলে ওয়াশরুমে গিয়ে ব্যাগগুলো উদ্ধার করা হয়। কিন্তু ব্যাগের মধ্যে থাকা মোবাইল ও টাকা পাওয়া যায় নি।

ভুক্তভোগী এক শিক্ষার্থী বলেন, সকালে আমার রুমমেট ওয়াশরুমে গিয়ে আমার ব্যাগ দেখতে পেয়ে আমাকে ডাকে। আমি গিয়ে দেখি আমার ব্যাগ সেখানে পরে রয়েছে। তবে বাগের ভেতরে থাকা চারশ টাকা হারিয়ে গেছে। এরপর হলের অফিসে গিয়ে বিষয়টি জানালে অফিসের স্টাফরা দুপুর ২ টায় আমাদের দেখা করতে বলে।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক রুবাইয়াত ইয়াসমিন বলেন, ‘ গণরুম থেকে চুরি হওয়ার বিষয়ে আমি অবগত নয়।’