বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-৩০ ১২:৫৪:৪০
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। প্রতিষ্ঠানটি কোম্পানিটির দীর্ঘমেয়াদি রেটিং ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-১’ নির্ধারণ করেছে। পাশাপাশি কোম্পানিটির আউটলুক ‘স্থিতিশীল’ (স্টেবল) রাখা হয়েছে।
২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত কোম্পানিটির বার্ষিক প্রতিবেদন, ৩০ জুন ২০২৬ পর্যন্ত ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক বিবরণী এবং রেটিং প্রদানের তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিশ্লেষণ করে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














