সিটি ব্যাংকের ইজিএম বাতিল

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৬-০৯-৩০ ১৪:১৯:৪৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সিটি ব্যাংক পিএলসির আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিতব্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) বাতিল করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ৪ অক্টোবর বিকেল ৩টায় অনুষ্ঠেয় ইজিএম বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত ২৫ আগস্ট ইজিএম অনুষ্ঠানের বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তথ্য জানিয়েছিল সিটি ব্যাংক।

পর্ষদের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ওই সভা বাতিল করা হয়েছে। ব্যাংকটির পক্ষ থেকে ইজিএম বাতিলের কারণ জানানো হয়নি।

 

এসকেএস