ইবিতে লোকসাহিত্যের উপর আন্তর্জাতিক সেমিনার
প্রকাশ: ২০১৭-০৭-৩০ ১৩:০৪:২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ে লোক সাহিত্যের সমসাময়িক প্রবণতার উপর ’কনটেম্পরারী ট্রেন্ডস ইন ফোকলোর’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগ উক্ত সেমনিারের আয়োজন করে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সেমিনার অনুষ্টিত হয়। বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. রবিউল হোসেন অনুর উপস্থাপনায় এবং ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে সেমনিারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা বাংলা বিভাগের প্রবীণ অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. হাবিুবর রহমান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ইংরেজী বিভাগের সভাপতি এ এইচ এম আক্তারুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের আমৃত্যু অধ্যাপক ড. বরুন কুমার চক্রবর্তী। প্রধান আলোচক হিসেবে অধ্যাপক ড. বরুন কুমার চক্রবর্তী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “লোকসাহিত্য হলো আমাদের হাজার বছরের ঐতিহ্য। যুগের সাথে তাল মিলিয়ে লোক সংস্কৃতিতে অবশ্যই পরিবর্তন আনতে হবে তবে খেয়াল রাখতে হবে এ পরিবর্তন মধ্যে দিয়ে যেন লোকসংস্কৃতির মূল আদলের কোনো পরিবর্তনের যেন না হয়।”
সানবিডি/ঢাকা/তারিক/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













