জবি নীল দলের নির্বাচনে সভাপতি আইনুল ইসলাম সম্পাদক নাসির আহমদ নির্বাচিত

প্রকাশ: ২০১৭-০৭-৩১ ১৯:১৩:০০


JNUJNU.sunbdজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দলের কমিটি গঠন করা হয়েছে। সভাপতি পদে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে ইংরেজী বিভাগের নাসির আহমদ নির্বাচিত হয়েছেন। সোমবার নিবাৃচন শেষে নির্বাচন কমিশনার অধ্যাপক সৈয়দ আলম  নতুন কমিটির নাম  ঘোষণা করেন। পরবর্তীতে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানানো হয় ।

এদিকে নির্বাচনের আগে পদ ভাগাভাগি নিয়ে সমঝোতায় না পৌছায় এক পক্ষ গঠনতন্ত্রকে না মেনেই নির্বাচনের আগেই কমিটি ঘোষনা করেছে। আর অন্য একটি পক্ষ গঠনতন্ত্র মেনেই নির্বাচন  সম্পন্ন করেছে।

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নীল দলের ২০১৬-১৭ কার্যনির্বাহী পর্ষদের মেয়াদ ছিল গত ৩০ জুন পর্যন্ত। নীল দলের দুপক্ষের মতামতের ভিত্তিতে ৩১ জুলাই নীল দলের নির্বাচনের দিন ধার্য করে তফসিল ঘোষনা করা হয়। নির্বাচনের আগে নীল দলের দুপক্ষের মধ্যে একাধিক সভাও অনুষ্ঠিত হয়। সেখানে একটি পক্ষ গঠনতন্ত্রে প্রস্তাবিত ৫ ধারার ১১ সদস্যের মধ্যে গুরুত্বপূর্ণ ৬টি পদ দাবি করে। কিন্তু অন্যপক্ষ তাদের দাবিকে সমর্থন না করে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনে মতামত দেয়। সভায় দুপক্ষের মধ্যে সমঝোতা না হলে গত ২৬ জুলাই মাইক্রোবায়লজি বিভাগের অধ্যাপক ড. জাকারিয়া মিয়া ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নুরে আব্দুল্লাহর অনুমোদনক্রমে ২০১৭-১৮ সালের ১৯ সদস্যের একটি কমিটি ঘোষনা করা হয়।

এদিকে গত ২৬  জুলাই  কমিটি ঘোষণা সম্পর্কে কিছুই জানেন না  বলে জানিয়েছেন নির্বাচনের উদ্দেশ্যে গঠিত নির্বাচন কমিশনের প্রধান ড. মোহাম্মদ সৈয়দ আলম। তিনি বলেন, গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

সানবিডি/ঢাকা/ইসমাইল/এসএস