ব্লক মার্কেটে লেনদেন ৩০ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-১০-০৪ ১৫:৩০:৫৯


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪০ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৬৫ লাখ ৯৬ হাজার ৭৩১টি শেয়ার ১১২ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩০ কোটি ৪২ লাখ ৯০ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সায়হাম টেক্সটাইলের ৬ কোটি ৯৩ লাখ ৯৫ হাজার  টাকার, দ্বিতীয় স্থানে ন্যাশনাল হাউজিংয়ের ৪ কোটি ২৪ লাখ টাকার ও তৃতীয় স্থানে মেরিকোর ৩ কোটি ৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

এসকেএস