পূবালী ব্যাংক এবং ইউনাইটেড হেলথকেয়ার-এর মধ্যে এমওইউ সই
সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-১০-০৪ ১৭:১৮:২১
পূবালী ব্যাংক পিএলসি এবং ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড সমপ্রতি যৌথভাবে ক্রেডিট কার্ড ও অন্যান্য ব্যাংকিং পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেছে। পারস্পরিক সহযোগিতা জোরদার করা এবং গ্রাহকদের উন্নত ব্যাংকিং সুবিধা ও সেবা প্রদানের লক্ষ্যে এই আয়োজনে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারকও (এমওইউ) স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি-র উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহনেওয়াজ খান এবং ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়জুর রহমান উপস্থিত ছিলেন।
এই কার্যক্রমের আওতায়, ইউনাইটেড হেলথকেয়ারের সকল চিকিৎসক ও কর্মী পূবালী ব্যাংক পিএলসি থেকে কমপ্লিমেন্টারি ক্রেডিট কার্ডসহ অন্যান্য ব্যাংকিং সুবিধা পাবেন।
অনুষ্ঠানে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড-এর চিফ ফিন্যান্সিয়াল অফিসার আবু রায়হান আল বেরুনী, সহকারী মহাব্যবস্থাপক সুব্রত কুমার শুভ এবং কর্পোরেট অ্যাফেয়ার্স প্রধান তারেক সামি রহমান উপস্থিত ছিলেন। পূবালী ব্যাংক পিএলসি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক ও গুলশান কর্পোরেট শাখার প্রধান সুকান্ত চন্দ্র বণিক; উপ-মহাব্যবস্থাপক ও কার্ড বিজনেস ডিভিশনের প্রধান এন.এম. ফিরোজ কামাল; উপ-মহাব্যবস্থাপক ও গুলশান কর্পোরেট শাখার অ্যাডভান্স ইন-চার্জ মোঃ আবু নাসার; সহকারী মহাব্যবস্থাপক ও কার্ড সেলস প্রধান মোসাব্বির হোসেন তালুকদার; এবং সহকারী মহাব্যবস্থাপক ও কার্ড মার্কেটিং প্রধান মোঃ আসাদুল্লাহ খান। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই চুক্তির আওতায়, পূবালী ব্যাংকের সকল কার্ডহোল্ডার ইউনাইটেড হেলথকেয়ারে প্যাথলজিক্যাল ও রেডিওলজিক্যাল পরীক্ষার ক্ষেত্রে ২০% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













