বেক্সিমকোর পর্ষদ গঠনে বিএসইসির অনাপত্তি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-১০-০৭ ১৭:৪৫:৪০
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্টের (বেক্সিমকো) প্রস্তাবিত সাত সদস্যের পরিচালনা পর্ষদ গঠনে অনাপত্তি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (৭ অক্টোবর) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০৩২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, বেক্সিমকোর প্রস্তাবিত পর্ষদে চেয়ারম্যান হিসেবে থাকবেন এএসএফ রহমান। পরিচালক হিসেবে থাকছেন ওকে চৌধুরী, ইকবাল আহমেদ, আজমল কবির ও কোয়ামরুন নাহার আহমেদ। এছাড়া করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮ অনুযায়ী দুজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা হবে।
বিএসইসি বলছে, কমিশনের প্যানেলভুক্ত আইনজীবীর পত্রের মাধ্যমে আদালতের মৌখিক নির্দেশনার বিষয়টি অবহিত হওয়ার পর বিনিয়োগকারীদের স্বার্থসহ সার্বিক বিষয় বিবেচনা করে বেক্সিমকোর আবেদনের পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত সাত সদস্যের পরিচালনা পর্ষদ গঠনে অনাপত্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন।
এ বিষয়ে কোম্পানির পক্ষ থেকে মামলা প্রত্যাহার করা হলে কমিশনের আগে জারি করা সংশ্লিষ্ট দুটি আদেশও প্রত্যাহার করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













