নর্দান ইউনিভার্সিটিতে ‘সিএসই ডে’ উদযাপন
প্রকাশ: ২০১৭-০৮-০২ ১২:০৫:১১
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের আয়োজনে সিএসই ডে উদযাপন করা হয়।
সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. ইকরাম আলী শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।
অনুষ্ঠানের সম্বন্বকারী হিসেবে ছিলেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের হেড মো. রায়হান-উল-মাসুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, বুয়েটের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের প্রফেসর ড. এম কায়কোবাদ ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করীম ।
অনুষ্ঠানে সফটওয়্যার ও হার্ডওয়্যার প্রোজেক্ট ডিসপ্লে, প্রোগ্রামিং কনটেস্ট ইভেন্ট ও গ্রেইমিং কনটেস্ট নিয়ে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বুয়েটের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের প্রফেসর ড. এম কায়কোবাদ।
প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন পাশাপাশি শিক্ষক ও ছাত্রছাত্রীদের আন্তজার্তিক মানের ও ডিজিটাল শিক্ষাদান পদ্ধতি এবং আইটি সেক্টরে আগামী দিনে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের যোগ্য করে তোলার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে
অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর ট্রেজারার মোঃ আনোয়ার হোসাইন ও রেজিস্ট্রার মো:রাশিদুল ইসলাম ও উন্নয়ন ও আর্ন্তজাতিক বিষয় এর পরিচালক লেঃ কর্ণেল (অব:) একতেদার আহমেদ সিদ্দিকী সহ বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছ্ত্রাীবৃন্দ উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













