বি.এম কলেজে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন
প্রকাশ: ২০১৭-০৮-০৫ ১৮:৫০:৫৩
সারাদেশর মত ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধের দাবিতে সরকারি ব্রজমোহন (বি.এম) কলেজে মানববন্ধন করা হয়েছে। শনিবার উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের ব্যাপনারে এই মানববন্ধ কর্মসূটির আয়োজন করা হয়।
উল্ল্যেখ বগুড়ায় কিশোরীকে গণধর্ষণ ও মা মেয়েকে মধ্যযুগীয় নির্যাতন, সিদ্ধিরগঞ্জে নরপিচাশ কতৃক ট্রাকে তুলে নারী ধর্ষণসহ সারাদেশে ঘটমান এরূপ ঘৃন্য কার্যকালাপ বন্ধের দাবিতে জনগনকে সোচ্চার, সম্পৃক্ত ও সর্বসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং এসকল অপরাধে সংশ্লিষ্ট আসামীদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবিতে কলেজের শহিদ মিনার গেইটে এ মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দসহ কলেজের সকল সাংস্কৃতিক সংগঠনগুলো অংশগ্রহন করে। এছাড়াও পার্শ্ববর্তী কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সকল ও কোমলমতি ছাত্র-ছাত্রীরাও এরূপ জঘন্য কাজের বিরূদ্ধে মানববন্ধনে অংশগ্রহন করে।
সানবিডি/বিএম কলেজ/আনিক/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













