জাককানইবি সাংবাদিক সমিতি’র নতুন কার্যালয় উদ্বোধন
প্রকাশ: ২০১৭-০৮-১০ ১৭:৩৯:১৮
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম সংগঠন হিসেবে সাংবাদিক সমিতি কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) এ কার্যালয় উএদ্বাধন করা হয়।
উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম । তিনি বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ।এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির উপদেষ্টা আজিজার রহমান ও সজীব আহমেদ ।এছাড়াও বর্তমান কার্য নির্বাহী কমিটির সভাপতি মেহেদী জামান লিজন এবং সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুল ইসলাম সহ ত্রিশাল প্রেসক্লাবের সকল সাংবাদিক প্রতিনিধি,বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.জাহিদুল কবির, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম,ফিন্যান্স এণ্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক সোহেল রানা, এইচআরএম বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ রানা,লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় মুখার্জী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড.মোঃ হুমায়ূন কবীর, উপপরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল হালিম,সহকারী গ্রন্থাগারিক জালাল উদ্দীন সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী গণ উপস্থিত ছিলেন । বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমামের মোনাজাতের মাধ্যমে শুভ উদ্বোধনের সমাপ্তি ঘোষণা করা হয় ।
সানবিডি/ জাককানইবি/আজিজার/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













