জাতীয় শোক দিবসে শিক্ষক সমিতির তিন দিনের কর্মসূচী

প্রকাশ: ২০১৭-০৮-১৩ ১৮:০১:৪৪


NS১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ৩ দিনের কর্মসূচী পালনের উদ্যোগ নিয়েছে। তাঁরই ধারাবাহিকতায় আজ রোববার (১৩ আগস্ট) প্রথম দিনের কর্মসূচী হিসেবে শিক্ষক সমিতির সবাই কালো ব্যাজ ধারণ করেন ।

এই সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এএমএম শামসুর রহমান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ূন কবীর, ডিপিডি প্রকৌশলী মো. হাফিজুর রহমান, ছাত্র বিষয়ক পরামর্শক অধ্যাপক ড. নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম , যুগ্ন সাধারণ সম্পাদক আল জাবির, অগ্নিবীণা হল প্রভোস্ট মুহাম্মদ রুহুল আমিন, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান বিজয় ভূষণ দাস প্রমুখ ।

সানবিডি/জাককানইবি/আজিজার/এসএস