লভ্যাংশ দেবে না সানলাইফ ইন্স্যুরেন্স
প্রকাশ: ২০১৭-০৮-১৪ ১৩:৩৩:২৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ দেবে না।
সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গতকাল কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচ্য বছরের জন্য কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত হয়।
এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ সেপ্টেম্বর সকাল ১০টায় রাওয়া কনভেনশন হল, মহাখালীতে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৬ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













