লভ্যাংশ পাঠিয়েছে সোনারবাংলা ইন্স্যুরেন্স
প্রকাশ: ২০১৭-০৮-১৬ ১০:৩৪:১৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সোনারবাংলা ইন্স্যুরেন্স সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিও একাউন্টে পাঠিয়েছে ।সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ১৬ আগস্ট এই লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিও একাউন্টে পাঠায় কোম্পানিটি। ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৬ টাকা ৬৬ পয়সা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













