শোক দিবস উপলক্ষে জবিসাসের পথ শিশুদের মাঝে খাবার বিতরণ
প্রকাশ: ২০১৭-০৮-১৭ ১০:০৫:৩৫
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) উদ্যোগে আলোচনা সভা ও পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (১৬ আগস্ট,২০১৭ইং) জবিসাসের কার্যালয়ে এ আলোচনা সভা ও খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
অনুষ্ঠানে সাংবাদিক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম আকাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান। এ সময় তিনি এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পথ শিশুদের শুধু একবেলা খাবার দিয়ে নয়, তাদের স্থায়ী সমস্যা গুলো সমাধান করতে হবে। এ সময় তিনি পথ শিশুদের শিক্ষার উপর জোর দেন। তিনি বলেন,পথ শিশুদের সমস্যা সমাধানে তরুন প্রজন্মরা যেভাবে এগিয়ে এসেছে সমাজের সকল স্তরের প্রভাবশালী ব্যাক্তিদের সেভাবে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জবি রেজিষ্টার প্রকৌশলী মো: ওহিদুজ্জামান, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের অধ্যাপক ড.জাকারিয়া মিয়া, জবিসাসের সহ-সভাপতি সামী সরকারসহ নবনির্বচিত কমিটির সদস্যবৃন্দ।
সানবিডি/জবি/ইসমাইল/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













