জাককানইবি’তে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালিত
প্রকাশ: ২০১৭-০৮-১৭ ১০:২৮:০৭
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আজ ১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে । দিবসের শুরুতে সকাল ১১ টায় বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো ব্যাজ ধারণ করা হয় । সকাল সাড়ে এগারটায় শোক র্যালি ও বাদজোহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে কোরআনখানী,মিলাদ মাহফিলের শেষে কাঙ্গালী ও গণভোজ অনুষ্ঠিত হয় ।
বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের “গাহি সাম্যের গান” মঞ্চে আলোচনা সভা অুষ্ঠিত হয় ।আলোচনা সভার প্রধান আতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান । বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম ও প্রফেসর ড.মুশাররাত শবনম,আলোচক ছিলেন শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার ও কর্মকর্তা পরিষদের সভাপতি মো. মাহবুবুল ইসলাম । স্বাগত বক্তব্য ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর এ.এম.এম. শামসুর রহমান ।
সানবিডি/জাককাইবি/আজিজার/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













