অ্যাপেক্স ট্যানারির ৪০ ভাগ লভ্যাংশ ঘোষণা

প্রকাশ: ২০১৭-০৮-১৯ ১২:৪৭:৩৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স ট্যানারি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।

apex tannery৩০ জুন, ২০১৭ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯৫ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭৩ টাকা ৫৬ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে  আগামী ১০ সেপ্টেম্বর।