নতুন ঠিকানায় সিটি ব্রোকারেজের দিলকুশা শাখা

প্রকাশ: ২০১৭-০৮-২০ ১০:৩০:৫৯


City-Brokerageনতুন ঠিকানায় স্থানান্তর হয়েছে সিটি ব্যাংক লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান সিটি ব্রোকারেজ লিমিটেডের দিলকুশা শাখা ও রেজিষ্টার্ড অফিস। বর্তমানে প্রতিষ্ঠানটির দিলকুশা শাখা রাজধানির মতিঝিলের সিটি সেন্টারে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে,পূর্বে এই ঠিকানা ছিল দিলকুশার জীবন বিমা টাওয়ারের দ্বিতীয় ও তৃতীয় তলায়। আর বর্তমানে সিটি সেন্টারের ১২ তলা, লেভের ১৩।

সূত্র মতে, ২০ আগস্ট থেকে এখানে স্থানান্তরিত হয়েছে প্রতিষ্ঠানটির দিলকুশা শাখা ও রেজিষ্টার্ড অফিস।
সানবিডি/ঢাকা/এসএস