আইডিএলসির শেয়ার বেচবে মার্কেন্টাইল ব্যাংক
প্রকাশ: ২০১৭-০৮-২১ ১১:৩০:৩২
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের মনোনীত পরিচালক মার্কেন্টাইল ব্যাংক শেয়ার বেচার ঘোষণা দিয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, মার্কেন্টাইল ব্যাংক ৩৭ লাখ ৭০ হাজার ৫০৮টি শেয়ার বেচবে। এই ব্যাংকের কাছে আইডিএলসির মোট ২ কোটি ৮২ লাখ ৭৮ হাজার ৮০৭টি শেয়ার আছে।
উল্লেখ্য, এই কর্পোরেট পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার বেচতে পারবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













