শেয়ার কিনবেন ন্যাশনাল লাইফের উদ্যোক্তা পরিচালক

প্রকাশ: ২০১৭-০৮-২২ ১২:৪৫:৩১


NLICLপুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক মো. মোর্শেদ আলম শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মোর্শেদ আলম ৭ হাজার ৯০০ শেয়ার কিনবেন। এই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবেন।