ইবিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার

আপডেট: ২০১৭-০৮-২২ ১৬:২১:০৩


IU.EBIইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘দেশ বিদেশে বর্তমান চাকুরীর বাজারে চাহিদার প্রয়োজনীয় প্রস্তুতি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিডিজবসডটকম এর আয়োজনে এবং কনজুমার ইউথ বাংলাদেশ ইবি শাখার সহযেগিতায় মঙ্গলবার বিশ^বিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বর্তমান চাকুরীর ক্ষেত্রে নিজেকে সঠিকভাবে উপস্থাপন, নির্ভুল সিভি তৈরী ও ইন্টারভিউসহ চাকুরীর জন্য প্রয়োজনীয় প্রস্তুতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কনজুমার ইউথ বাংলাদেশ ইবি শাখার উপদেষ্টা অধ্যাপক ড. মেহের আলীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা প্রমুখ।

এছাড়া সেমিনারে ক্যারিয়ার ও চাকুরীর জন্য প্রয়োজনীয় প্রস্তুতির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বিডিজবসডটকম এর জৈষ্ঠ ব্যাবস্থাপক মুহাম্মদ আলী ফিরোজ এবং সহকারী মহা-ব্যাবস্থাপক সোয়েব হাসান সবুজ।

সানবিডি/ইবি/তারিক/এসএস