আর.এন স্পিনিংয়ের পর্ষদ সভা ২৯ আগস্ট

প্রকাশ: ২০১৭-০৮-২৩ ১০:৫৭:০৬


R.N Spining Millsপুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আর.এন স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল সাড়ে ৩টায় এই সভা অনুষ্ঠিত হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানির ৩০ জুন, ২০১৭ পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে আসতে পারে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা। উল্লেখ্য, কোম্পানিটি ২০১৬ সালে ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

সানবিডি/ঢাকা/এসএস