নজরুল বিশ্ববিদ্যালয়ে ঈদ-উল-আযহার ছুটি ঘোষণা
প্রকাশ: ২০১৭-০৮-২৩ ১৬:১২:০১
ধর্মপ্রাণ মুসলমানদের আসন্ন পবিত্র ঈদ-উল-আয্হা উৎযাপন উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আগামী ২৭ (সাতাশ) আগস্ট থেকে ছুটি ঘোষনা করেছে। উপাচার্য দপ্তরের উপ-পরিচালক (জনসংযোগ কর্মকর্তা) এস.এম. হাফিজুর রহমান জানান, সকল ক্লাস – পরীক্ষা ও অফিসসমূহ আগামী ২৭ (সাতাশ) আগস্ট ২০১৭ তারিখ রোজ রবিবার হতে ০৭সেপ্টেম্বর ২০১৭ তারিখ রোজ বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে।
০৮ ও ০৯ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আগামী ১০ সেপ্টেম্বর ২০১৭ তারিখ রোজ রবিবার হতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ যথারীতি চলবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













