বন্যার্তদের পাশে তিতুমীরের শিক্ষার্থীরা
আপডেট: ২০১৭-০৮-২৪ ১৩:৫৮:১১
চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে উত্তর ও মধ্যাঞ্চলের কয়েকটি জেলার লাখ লাখ মানুষ। বন্যার পানি কিছুটা কমলেও দুর্যোগ কবলিত এলাকার মানুষ খাদ্য, বস্ত্র, চিকিৎসাসহ নানা সংকটে মানবেতর জীবনযাপন করছে।
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় অনেকে সকল সম্পদ হারিয়ে খোলা আকাশের নিচে না খেয়ে জীবনযাপন করছে। দুর্ভোগের এ চিত্র দেখে বন্যার্তদের পাশে দাঁড়ায় সরকারি তিতুমীর কলেজের ইংরেজী বিভাগের তৃতীয় বর্ষের কয়েকজন শিক্ষার্থী।
ফেসবুকে পোষ্ট ও স্বজনদের থেকে চাঁদা তুলে লালমনিরহাটের আদিতমারি, ভেলাবাড়ি এবং সীমান্তবর্তী লোহাকুচি গ্রামের শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে। গতকাল এসব খাদ্যসামগ্রী ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হয়।সমাজের প্রতি নিজেদের দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নিয়েছেন বলে জানান ত্রাণ বিতরণ দলের সমন্বয়ক মাহমুদুর রহমান।
এই শিক্ষার্থী জানান, এসব স্থানে এখনো বলার মত সাহায্য পৌঁছায়নি অথচ তারা অন্যসবার মতই ক্ষতিগ্রস্ত হয়েছে। একটু চাল/ডাল পাবার জন্য মানুষের হাহাকার! বলে বুঝানো সম্ভব নয়। যদিও বন্যার পানি কমে গেছে কিন্তু সঙ্গে নিয়ে গেছে তাদের সর্বস্ব। সবার উচিৎ সাধ্যমত এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













