সালোয়ারের ওপর গেঞ্জি পড়া নিষেধ

প্রকাশ: ২০১৭-০৮-২৪ ১২:৪০:০৭


Noticeঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের আবাসিক ছাত্রীদের পোশাকের বিষয়ে জন্য নতুন একটি নির্দেশনা দিয়েছে হল কর্তৃপক্ষ।  ওই নোটিশে আবাসিক ছাত্রীদের অশালীন পোশাক পরতে নিষেধ করা হয়েছে। বিশেষ করে সালোয়ারের ওপর গেঞ্জি পরা যাবে না বলে নোটিশে বলা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, হলের ভেতর দিনে কিংবা রাতে কখনোই ছাত্রীদের অশালীন পোশাক (সালোয়ারের ওপর গেঞ্জি) পরা যাবে না। এ পোশাকে হলের কার্যালয়ে কোনো কাজের জন্য ঢোকা যাবে না।  কেউ যদি তা করেন, তবে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে হল কর্তৃপক্ষ বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে।

২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের কাছে প্রায় সাত একর জায়গার ওপর কবি সুফিয়া কামাল হলের যাত্রা শুরু হয়।  নারীর ক্ষমতায়ন এবং নারীর সমতা প্রতিষ্ঠায় সারা জীবন কাজ করা কবি সুফিয়া কামালের নামে হলটির নামকরণ করা হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলটি উদ্বোধন করেছিলেন।

২০১২ সালে যাত্রা শুরু হলে ছাত্রীরা আবাসিক হিসেবে হলে ঢোকেন ২০১৩ সালে। বর্তমানে হলটির আবাসিক ছাত্রীসংখ্যা দুই হাজার এবং অনাবাসিক ছাত্রীসংখ্যা তিন হাজার ৩০০।