সমতা লেদারে ওয়ার্কিং ক্যাপিটালের অভাব
প্রকাশ: ২০১৭-০৮-২৮ ১৪:৪৮:২৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড ওয়ার্কিং ক্যাপিটালের অভাবে এখনও কোনো আর্থিক উন্নতি করতে পারেনি। ডিএসইর প্রশ্নের জবাবে কোম্পানিটি এমন তথ্য জানিয়েছে।
ডিএসই সূত্র জানায়, কোম্পানিটি এখনও সাভারের হেমায়েতপুরে স্থানন্তরের জন্য নির্মার্ণ কাজ করছে। তাই কোম্পানির অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো সিদ্ধান্ত নেই।
উল্লেখ্য, গতকাল ২৭ আগস্ট ডিএসই সমতা লেদারকে অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি এমন তথ্য জানায়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













