পেনিনসুলার লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৯-০৬ ১৬:২২:২৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত দ্য পেনিনসুলা চিটাগাংয়ের পরিচালনা পর্ষদ ২০১৭-২০১৮ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সুপারিশ করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬২ টাকা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩০.৮১ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.৮৫ টাকা। যা আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০.৫৩ টাকা। আর এনএভি ছিল ৩০.৬৮ টাকা এবং এনওসিএফপিএস ছিল ৭৪ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটি আগামী ৩০ অক্টোবর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম ক্লাবে বার্ষিক সাধারণ সভা করবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ১ অক্টোবর।