আজও দর বাড়ার শীর্ষে ন্যাশনাল লাইফ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৯-১১ ১৬:৩৫:৪৭
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবারও টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১৭ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, মঙ্গলবার শেয়ারটি সর্বশেষ ১৮৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৬২ বারে এক লাখ ৭ হাজার ৫৩৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ২ লাখ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা বা ৮.৭০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৫ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৫১ বারে ৯১ হাজার ২৯৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ, ফু-ওয়াং সিরামিক, ইনটেক, ঢাকা ইন্স্যুরেন্স, শাহজালাল ইসলামী ব্যাংক, প্রভাতি ইন্স্যুরেন্স, মাইডাস ফাইন্যান্স ও আরএস আরএম স্টিল লিমিটেড।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













