মেঘনা সিমেন্টের ১০% লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৯-১৩ ১০:২১:৫০
পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরে এ লভ্যাংশ ঘোষণা করেছে।
জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬২ পয়সা। এ সময় শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৮ টাকা ৩৩ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছিল ২ টাকা ৯১ পয়সা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছিল ৩৬ টাকা ৭১ পয়সা।
আগামী ৩১ অক্টোবর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৪ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













