সূচকের উত্থানে লেনদেন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-০৯-১৩ ১১:৫৬:৪৪
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা ৪২ মিনিট পর্যন্ত ডিএসইতে ৩৯৮ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ২৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৪১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৮০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৩৩ পয়েন্টে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ১১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৯৪ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













