ডরিন পাওয়ারের পর্ষদ সভা ২০ সেপ্টেম্বর
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-০৯-১৩ ১৬:৩৩:৪৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের কোম্পানি ডোরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। ঘোষণা অনুযায়ী আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ডোরিন পাওয়ারের বোর্ড সভা ২০ সেপ্টেম্বর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













