লেনদেনের শীর্ষে অ্যাক্টিভ ফাইন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-০৯-১৫ ১৪:৫৬:৫৬
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১৪ দশমিক ৫৭ শতাংশ দর বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৮ কোটি ১৩ লাখ ৬ হাজার ৬৩৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৬৭ কোটি ২৩ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ২ কোটি ৮৩ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩১৪ কোটি ৯৭ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিবিএস ক্যাবলস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির এক কোটি ৪৭ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৯২ কোটি ৩১ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইফাদ অটোস, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, শাশা ডেনিমস, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, সামিট পাওয়ার, কনফিডেন্স সিমেন্ট ও ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













