লিগ্যাসি ফুটওয়্যারের পর্ষদ সভার তারিখ পরিবর্তন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৯-১৬ ১৫:৪০:৫১


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৫ সেপ্টেম্বর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিটি আগামীকাল ১৭ সেপ্টেম্বর বিকেল ৪টায় পর্ষদ সভা করার ঘোষণা দিয়েছিল। কিন্তু অনিবার্য কারণে পূর্বঘোষিত তারিখ পরিবর্তন করেছে।

সভায় কোম্পানির ৩০ জুন, ২০১৮  সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

উল্লেখ্য, কোম্পানিটি ২০১৭ সালে ১০ শতাংশ বোনাব লভ্যাংশ দিয়েছিল।