বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের পর্ষদ সভা ২৭ সেপ্টেম্বর
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-০৯-১৭ ১৬:৩১:১৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির সভা আগামী ২৭ সেপ্টেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানির ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
উল্লেখ্য, কোম্পানিটি ২০১৭ সালে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













