সূচকের ব্যাপক উত্থানে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৯-১৯ ১১:৫৭:২২


ঢাকা স্টক এক্সচেঞ্জে বুধবার মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ২৮১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩০৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১০টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫২৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক  হাজার ২৬৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯১৯ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ৯ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ১২৮  পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৯৫৯ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।