দর বাড়ার শীর্ষে জনতা ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৯-১৯ ১৫:৪২:২৯


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, বুধবার শেয়ারটি সর্বশেষ ১৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৯ বারে ৮২ হাজার ৮৪৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১০ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১১৭ টাকা  ৭০ পয়সা দরে লেনদেন হয়।  কোম্পানিটি ৭৮ বারে  ৫৬  হাজার ৫৫১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৬  লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সায়হাম টেক্সটাইল, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, নুরানী ডা্‌ইং, সাফকো স্পিনিং, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ও সায়হাম কটন লিমিটেড।