মেঘনা লাইফের এজিএমের তারিখ পরিবর্তন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৯-২০ ১৫:৩৯:০৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা লাইফের পরিচালনা পর্ষদ ২২তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির এজিএম আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানিটি ২৭ সেপ্টেম্বর এজিএম করার ঘোষণা দিয়েছিল।

এছাড়া এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।